বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

এক মাসের মধ্যে আফগানিস্তানে খাদ্য সংকট, সতর্কবার্তা জাতিসংঘের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৬ সময় দেখুন
এক মাসের মধ্যে আফগানিস্তানে খাদ্য সংকট, সতর্কবার্তা জাতিসংঘের


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে আগামী এক মাসের মধ্যে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। দেশটিতে প্রতি তিনজনের মধ্যে একজন ক্ষুদার্থ থাকতে পারে। যখন কট্টরপন্থী সংগঠন তালেবান দেশটির নতুন সরকার গঠন করতে যাচ্ছে ঠিক তখনই এমন সতর্কবার্তা জানাল। খবর আলজাজিরা।

দেশটিতে অবস্থানরত জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয়কারী রমিজ অলকবারভ গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) বলেছেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে আফগানিস্তানের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ইতোমধ্যে দেশটির অর্ধেকেরও বেশি শিশুকে তাদের পরবর্তী খাবারের ব্যবস্থা করার জন্য সংগ্রাম করতে হচ্ছে।’
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি দিনগুলোতে আফগানিস্তানে খাদ্যের দাম ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে পেট্রোলের দাম ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

দেশটিতে বর্তমানে বেশির ভাগ সহায়তা বন্ধ রয়েছে উল্লেখ করে রমিজ অলকবারভ আরও বলেন, আফগানিস্তানের সরকারি পরিষেবাগুলো কাজ করছে না এবং সরকারি কর্মকর্তা তাদের বেতন পাচ্ছে না।

গত ১৫ আগস্ট ক্ষমতা দখলের পর থেকে এখন পর্যন্ত দেশটির সরকার গঠন করতে পারেনি তালেবান। এমনকি তাদের গঠিত সরকার আন্তার্জাতিক বিশ্বের সমর্থন পাবে কি না তা নিয়েও প্রশ্ন রয়েছে। এ পরিস্থিতিতে দেশটিতে পুনরায় বিদেশি সহায়তা পাওয়ার বিষয়টি আটকে আছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর