এত দিনে তাঁকে সকলেই চিনে গিয়েছেন। শুধু দীপিকা, সোনম কিংবা আলিয়া নন, ডলির হাতের ছোঁয়ায় সুন্দর হয়ে উঠেছেন নয়নতারা, ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা-সহ প্রথম সারির অভিনেত্রীরা। এমনকী আম্বানি পরিবারের মহিলাদের শাড়ি পরানোর জন্যও ডাক পান ডলি। নীতা আম্বানি তো বটেই, তাঁর পুত্রবধূ শ্লোকা আম্বানিও ডলির ভক্ত। এমনকী আম্বানি পরিবারের হবু বধূ রাধিকা মার্চেন্টকেও বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি পরিয়েছেন ডলি। শুধুমাত্র শাড়ি পরিয়েই হয়ে উঠেছেন দেশের এক নম্বর ড্রেপিং আর্টিস্ট।