শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Gautam Gulati Breaks Silence After Rise And Fall 2 Finale, Says ‘Winning Isn’t Everything’ | Web-series News কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ

এখন পর্যন্ত ভোটের পরিবেশ চমৎকার: চট্টগ্রামের এসপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২০৩ সময় দেখুন
এখন পর্যন্ত ভোটের পরিবেশ চমৎকার: চট্টগ্রামের এসপি


চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (চাকসু) এখন পর্যন্ত ভোটের পরিবেশ চমৎকার দেখেছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চবি ক্যাম্পাসে কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের একথা জানিয়েছেন।

এসপি সাইফুল ইসলাম সানতু বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। সবার মধ্যে আমি দেখেছি, সবাই আনন্দঘন পরিবেশে আছেন, তারা তাদের পছন্দমতো প্রার্থীকে নির্বাচিত করবে। আমরা নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিশ্চিত করছি। এ পর্যন্ত সবকিছু মিলিয়ে ভোটের পরিবেশ চমৎকার।’

ভোটের ফলাফল ঘোষণার পরও ক্যাম্পাসে পুলিশ মোতায়েন থাকবে জানিয়ে তিনি বলেন, ‘ভোটগ্রহণ পর্যন্ত তো আছিই আমরা এখানে, ফলাফল ঘোষণার পরও আমরা এখানে থাকবো। প্রি-ইলেকশন, ডিউরিং ইলেকশন এন্ড পোস্ট ইলেকশন—তিনটি পার্টে আমরা কাজ করার প্ল্যান রেখেছি। প্রি-ইলেকশন পার্ট ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এখন ডিউরিং ইলেকশন ডিউটি চলছে। এরপর পোস্ট ইলেকশন। অর্থাৎ ইলেকশনের রেজাল্ট দেওয়ার পর কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে, সেটা আমরা দেখব, সেটা নিয়েও আমাদের পরিকল্পনা আছে।’

পোশাকধারী এবং সাদা পোশাকে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন আছে বলে এসপি জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর