সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

এবার এডিট করা যাবে টুইটও, অবশেষে Twitter নিয়ে এল এডিট বাটন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৩৯ সময় দেখুন
এবার এডিট করা যাবে টুইটও, অবশেষে Twitter নিয়ে এল এডিট বাটন


#নয়াদিল্লি:  অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে, টুইটার নিয়ে আসতে চলেছে নতুন এডিট বাটন। অনেকদিন ধরে পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে জানা গিয়েছে যে টুইটার শীঘ্রই এই এডিট বাটন চালু করে দিতে পারে। আগামী কয়েক মাসের মধ্যেই টুইটার তাদের এডিট বাটন চালু করে দিতে পারে। প্রথমে এটি চালু করা হবে পরীক্ষামূলক ভাবে। সব ঠিক থাকলে পরবর্তী কয়েক মাসের মধ্যেই সবার জন্য চালু করে দেওয়া হবে টুইটারের নতুন এডিট বাটন।


টুইটারের তরফে একটি ঘোষণায় জানান হয়েছে যে, পরীক্ষামূলক ভাবে চালু করা হতে চলেছে টুইটার ব্লু সাবস্ক্রাইবার। আগামী মাসেই সেটি চালু করা হবে জানিয়েছে টুইটারের তরফে। এছাড়াও টুইটারের তরফে একটি একটি ভিডিয়ো ক্লিপ পোস্ট করে জানানো হয়েছে যে, মাইক্রো ব্লগিং অ্যাপ টুইটারে এই নতুন ফিচার কী ভাবে কাজ করবে। টুইটারের তরফে পোস্ট করা সেই ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে “এডিট টুইট” এর অপশন। তিনটি ডটের মত দেখতে টুইটারের নতুন এডিট বাটন ফিচার।

এর মাধ্যমেই বিভিন্ন ধরনের টুইট এডিট করা যাবে। টুইটারের ইউজাররা অনেকদিন ধরেই এই ফিচারের জন্য অপেক্ষা করে রয়েছে। তিনটি ডটের সেই মেনুর মাধ্যমে ইউজাররা বিভিন্ন ধরনের টুইট এডিট করতে পারবে। টুইটারের নতুন এই ফিচারের মাধ্যমে এবার থেকে ইউজাররা এডিট করতে পারবে তাদের টুইট। বহু প্রতীক্ষার পরে আর কয়েক মাসের মধ্যেই চালু হতে চলেছে টুইটারের নতুন এডিট বাটন।

আরও পড়ুন: প্রাইমে ভিডিও দেখার অভিজ্ঞতা আরও ভালো হবে, রইল পাঁচটি টিপস


টুইটারের কনজিউমার প্রোডাক্টের ভাইস প্রেসিডেন্ট জে সুল্লিভান জানিয়েছেন যে, এডিট বাটন ফিচারের জন্য অনেকদিন ধরে অনেক অনুরোধ করা হচ্ছিল ইউজারদের তরফে। এটি টুইটারের একটি বহু প্রতীক্ষিত ফিচার। টুইটারের নতুন এডিট বাটন ফিচারের মাধ্যমে ইউজাররা তাদের টুইটের ভুল ঠিক করতে পারবে। এর মাধ্যমে ঠিক করা যাবে বিভিন্ন ধরনের ভুল। একবার টুইট করার পর কোনও ধরনের ভুল হলে এই এডিট বাটনের মাধ্যমে সেগুলো ঠিক করা যাবে। অনেক সময় তাড়াতাড়ি টুইট করার ফলে বিভিন্ন ধরনের ভুল হয়। এর ফলে সেই সকল ভুল ঠিক করার জন্য নিয়ে আসা হয়েছে এই নতুন এডিট বাটন ফিচার। এখন শুধু কয়েকদিন সময়ের অপেক্ষা।

Published by:Piya Banerjee

First published:

Tags: Twitter



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর