মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

এবার সরকারি হাসপাতালে পাওয়া যাবে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা ! 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ সময় দেখুন


Last Updated:

হুগলি জেলার বিভিন্ন হাসপাতাল যেগুলিতে স্বাস্থ্যসাথী পরিষেবা এখনও লাগু হয়নি সেগুলিতে স্বাস্থ্যসাথী পরিষেবা লাগু হওয়ার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন।

X

সাড়ে

সাড়ে তিন কোটি টাকা ব্যয় করে চালু হলো সিটি স্ক্যান

হুগলি: হুগলি জেলার বিভিন্ন হাসপাতাল যেগুলিতে স্বাস্থ্যসাথী পরিষেবা এখনও লাগু হয়নি সেগুলিতে স্বাস্থ্যসাথী পরিষেবা লাগু হওয়ার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। শ্রীরামপুর লোকসভার অন্তর্গত কোন্নগর পীতাম্বর হাসপাতালকে স্বাস্থ্যসাথীর আওতায় আনার জন্য পদক্ষেপ গ্রহণ করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার হাত ধরেই আজ উদ্বোধন হল কোন্নগর মাতৃ সদনে সিটি স্ক্যান পরিষেবার।

একদিকে যেমন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন এলাকার মানুষরা, অন্যদিকে খুবই স্বল্প ব্যয় অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা পেতে চলেছে কোন্নগর তথাৎ তৎ সংলগ্ন এলাকার মানুষ।

আরও পড়ুন: একের পর এক কৃতিরা অচিরেই হারিয়ে গিয়েছে! মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন আইআইটি

রবিবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার তহবিল থেকে দেওয়া অনুদানের ভিত্তিতে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয় করে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন কাজ করা শুরু হলো কোন্নগরের এই পৌরসভা পরিচালিত হাসপাতালে। এর ফলে একদিকে যেমন স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটেছে অন্যদিকে এই হাসপাতাল গুলিকে স্বাস্থ্য সাথী কার্ড এর আওতায় আনার প্রচেষ্টাও শুরু হয়ে গিয়েছে।

এই বিষয়ে সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান, শুধুমাত্র সিটি স্ক্যান নয়, আগামী দিনে এমআরআই ও অন্যান্য অত্যাধুনিক পরিষেবা যাতে এই হাসপাতাল গুলি মানুষের জন্য দিতে পারে তার জন্য সর্বস্তরের প্রচেষ্টা করবেন তারা। ফেকো মেশিন বসানোর জন্য ইতিমধ্যেই কুড়ি লক্ষ টাকা দান করেছেন তিনি। এছাড়াও পিতাম্বর হাসপাতালের পাশে দুটি জায়গা কেনা হয়েছে যেখানে চালু হবে নার্সিংহ ট্রেনিং স্কুল। আগামী দিনে সর্বস্তরের উন্নয়নমূলক পরিষেবা পাওয়া যাবে হাসপাতাল থেকে।

আরও পড়ুন: বিনা টেন্ডারে কেটে ফেলা হচ্ছে শত শত গাছ! অবাক করা ঘটনা ঘটছে কোথায়?

এ বিষয়ে কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন কুমার দাস মহাশয় তিনি জানান, তাদের হাসপাতালটি এতদিন স্বাস্থ্য সাথী পরিষেবার আওতায় আসতে পারেনি। কারণ স্বাস্থ্য সাথীতে আসার জন্য যে ক্রাইটেরিয়া গুলি প্রয়োজন তার মধ্যে আসতে পাচ্ছিল না তাদের এই হাসপাতাল। তবে সিটি স্ক্যান মেশিন বসানোর পরে তা স্বাস্থ্য সাথীর একটি পর্যায়ের মধ্যে প্রবেশ করতে পেরেছে। এর ফলে উপকৃত হবেন এলাকার বহু মানুষ।

রাহী হালদার

Next Article

বিনা টেন্ডারে কেটে ফেলা হচ্ছে শত শত গাছ! অবাক করা ঘটনা ঘটছে কোথায়?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর