মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

এবার WhatsApp থেকেও নেওয়া যাবে করোনা টিকার সার্টিফিকেট; জানুন কীভাবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৪০৪ সময় দেখুন
এবার WhatsApp থেকেও নেওয়া যাবে করোনা টিকার সার্টিফিকেট; জানুন কীভাবে


#WhatsApp: ১৩৬ কোটির ভারতবর্ষে বিশ্বের অন্যতম বড় টিকা অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে বহু মানুষ করোনার দু’টি টিকা পেয়ে গিয়েছেন। কেন্দ্রীয় সরকারের তরফে CoWIN ও Aarogya Setu নামে দু’টি অ্যাপে করোনা টিকার স্লট বুক করার অপশন দেওয়া হচ্ছে। এছাড়াও আরও কিছু প্রাইভেট অ্যাপ এবং ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে দেশের নাগরিকরা ভ্যাকসিন স্লট বুক করার সবিধা পাচ্ছেন। Aarogya Setu অ্যাপ থেকে ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করা যায়। এবার কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, WhatsApp ব্যবহারকারীরা MyGov করোনা হেল্পডেস্ক থেকে কোভিড ১৯ ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। MyGovlndia-র অফিসিয়াল Twitter অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা করা হয়েছে। জনপ্রিয় মেসেজিং অ্যাপলিকেশন WhatsApp বরাবরই মানুষের জন্য পছন্দের অ্যাপ হিসেবে সামনে এসেছে। নতুন এই সুবিধা WhatsApp ব্যবহারকারীদের জন্য অনেকটা উপকারী হবে বলেই মনে করা হচ্ছে।

খুব সহজ পদ্ধতিতে এই কাজ করা যাবে, নিচে সেই পদ্ধতি আলোচনা করা হল:

১. প্রথমেই ফোনের কন্ট্যাক্ট লিস্টে ৯০১৩১৫১৫১৫ নম্বরটি সেভ করতে হবে। কারণ এটা ভারত সরকারের করোনা হেল্পডেস্কের অফিসিয়াল নম্বর।

২. এছাড়াও অল্টারনেটিভ হিসেবে এই লিঙ্কে ক্লিক করা যেতে পারে- wa.me/919013151515।

৩. এবার টাইপ করতে হবে Covid Certificate।

৪. এর পর ৬ ডিজিটের OTP পাঠানো হবে।

৫. OTP এলে ৩০ সেকেন্ডের মধ্যে ওই OTP টাইপ করে সাবমিট করতে হবে।

৬. যদি একের বেশি সর্টিফিকেট একই WhatsApp নম্বর থেকে চাওয়া হয়, সে ক্ষেত্রে নিশ্চিত করতে জানতে চাওয়া হবে কার সার্টিফিকেট ডাউনলোড করা হচ্ছে।

৭. নিশ্চিত করার পরে WhatsApp-এ সার্টিফিকেট শেয়ার করা হবে।

একটি chatbot-এর মাধ্যমে সার্টিফিকেট শেয়ার করা হবে। এই chatbot-এ আরও সুবিধা রয়েছে, যেমন কাছাকাছি টিকা কেন্দ্র কোথায় রয়েছে তা জানা যাবে। স্লট কটা রয়েছে, কোভিড পরিস্থিতি কেমন, এই সংক্রান্ত তথ্যগুলিও সরবরাহ করা হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর