শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

এমফিল-পিএইচডি’তে ভর্তি নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৭৫ সময় দেখুন
এমফিল-পিএইচডি’তে ভর্তি নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ২০২১-২২ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীরা অনলাইনে ৮ জুলাই থেকে ভর্তি হতে পারবেন। ভর্তি শেষ হবে ১৭ আগস্ট।

মঙ্গলবার (৬ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয় এমফিল-পিএইচডি পর্যায়ে শিক্ষার্থী ভর্তির এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এমফিল কোর্সের মেয়াদ এক বছরের কোর্স ওয়ার্কসহ দুই বছর এবং পিএইচডি প্রোগ্রামের মেয়াদ তিন বছর। www.nu.ac.bd ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এমফিলে ভর্তির যোগ্যতা

১. সব পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.২৫ /দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর উভয় পরীক্ষার আলাদাভাবে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে। তবে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের মধ্যে যাদের উভয় পরীক্ষায় গড়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.৫০ রয়েছে, তারা আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।

২. স্নাতকসহ (পাস) স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে উভয় পরীক্ষার আলাদাভাবে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.৭৫ থাকতে হবে। আর অধিভুক্ত কলেজ শিক্ষকদের মধ্যে যাদের স্নাতক (পাস) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় গড়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.৫০ রয়েছে, তারা আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।

পিএইচডিতে ভর্তির যোগ্যতা

১. এমফিল বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

২. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস এমএএস অ্যাডভান্সড এমবিএ ডিগ্রিধারীরাও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। উভয় ক্ষেত্রে প্রার্থীর স্বীকৃত জার্নালে কমপক্ষে একটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে।

৩. বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে যাদের শিক্ষাজীবনে ন্যূনতম তিনটি প্রথম বিভাগ বা শ্রেণি, তিন বছর শিক্ষকতার অভিজ্ঞতা ও দেশি-বিদেশি স্বীকৃত জার্নালে কমপক্ষে দুইটি গবেষণামূলক প্রবন্ধ রয়েছে, তারা সরাসরি পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজি বিষয়ের ক্ষেত্রে শিক্ষাজীবনে ন্যূনতম দু’টি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে।

৪. কলা, সমাজবিজ্ঞান বা ব্যবসায় অনুষদ বিষয়ের গবেষণা প্রবন্ধের ক্ষেত্রে সর্বোচ্চ দু’জন লেখক গ্রহণযোগ্য। তবে প্রার্থীকে মূল লেখক হতে হবে। ন্যাচারাল সায়েন্স বা লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স বিষয়ের গবেষণা প্রবন্ধের ক্ষেত্রে সর্বোচ্চ তিন জন লেখক গ্রহণযোগ্য, সেক্ষেত্রেও প্রার্থীকে মূল লেখক হতে হবে।

সারাবাংলা/টিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর