বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

এশিয়ায় ন্যাটোর মতো জোট নিয়ে চীনের সতর্কবার্তা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
এশিয়ায় ন্যাটোর মতো জোট নিয়ে চীনের সতর্কবার্তা


আন্তর্জাতিক ডেস্ক

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর মতো সামরিক জোট প্রতিষ্ঠার ব্যাপারে সতর্ক করেছে চীন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু বলেছেন, ‘এ ধরনের জোট এই অঞ্চলটিকে সংঘাতের ঘূর্ণিতে নিমজ্জিত করবে।’

তিনি বলেন, ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর মতো জোট করার প্রচেষ্টা দেশগুলোকে অপহরণ এবং আঞ্চলিক দ্বন্দ্ব অতিরঞ্জিত করার একটি উপায়।’

রোববার (৪ জুন) সিঙ্গাপুরে অনুষ্ঠিত এক নিরাপত্তা সম্মেলনে এ কথা বলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী।

লি জানান, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি স্নায়ুযুদ্ধের মানসিকতা পুনরুত্থিত হয়েছে। তবে তার দেশ সংঘর্ষের পরিবর্তে সংলাপ চায়।

তিনি কিছু দেশের অস্ত্র প্রতিযোগিতা জোরদার করা এবং অন্যের অভ্যন্তরীণ বিষয়ে ইচ্ছাকৃতভাবে হস্তক্ষেপ করার অভিযোগ এনে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন।

লি শাংফু বলেন, ‘স্নায়ুযুদ্ধের মানসিকতা এখন পুনরুত্থিত হচ্ছে, যা নিরাপত্তা ঝুঁকিকে ব্যাপকভাবে বাড়িয়ে তুলেছে। আমাদের ধমক ও আধিপত্যের উপর পারস্পরিক শ্রদ্ধাবোধকে প্রাধান্য দেওয়া উচিত।’

চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এটি অনস্বীকার্য যে, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুতর সংঘাত বা সংঘর্ষ বিশ্বের জন্য একটি অসহনীয় বিপর্যয় হবে। চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্য এ পৃথিবী অনেক বড়। দুই দেশই নিজ নিজ স্বার্থ রক্ষা করে নিজেদের উন্নয়ন করতে পারে।’

তিনি বলেন, ‘চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আলাদা ও ভিন্ন ব্যবস্থা রয়েছে। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে এবং সহযোগিতা গভীর করতে উভয় পক্ষকে অভিন্ন ভিত্তি এবং অভিন্ন স্বার্থ খোঁজা থেকে বিরত রাখা উচিত নয়।’

গত ৩ মার্চ চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত হন লি শাংফু। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি গুরুত্বপূর্ণ কোনো আন্তর্জাতিক ভাষণে ভাষণ দিলেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর