বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সৌদি আরব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩২৪ সময় দেখুন
এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সৌদি আরব


আন্তর্জাতিক ডেস্ক

আগামী মাস থেকে এশিয়ার বাজারে সকল গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বিশ্বের শীর্ষ রফতানিকারক দেশ সৌদি আরব। মঙ্গলবার (৬ জুলাই) সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল উৎপাদক প্রতিষ্ঠান আরামকোর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

আরামকোর ঘোষণা অনুযায়ী, আগস্টে মাসে এশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের অফিশিয়াল সেলিং প্রাইস (ওএসপি) জুলাইয়ের চেয়ে ব্যারেল প্রতি ৮০ সেন্ট বৃদ্ধি করা হয়েছে। সৌদি আরবের এ দর ওমান ও দুবাইয়ের জ্বালানি তেলের চেয়ে ব্যারেল প্রতি ২.৭০ ডলার বেশি।

এদিকে মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দর বেড়েছে। এদিন ২০১৮ সালের পর সর্বোচ্চ দর স্পর্শ করে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দর ব্যারেল প্রতি ০.৪ শতাংশ বা ৩২ সেন্ট বেড়ে ৭৭.৪৮ ডলারে বিক্রি হয়েছে। এর আগে সোমবার ব্রেন্ট ক্রুডের দর বেড়েছিল ১.৩ শতাংশ।

এছাড়া এদিন ইউএস ওয়েস্ট টেক্সাস ইনটারমেডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের ফিউচার বেড়ে দাঁড়ায় ব্যারেল প্রতি ৭৬.৬৯ ডলারে। যা শুক্রবার যুক্তরাষ্ট্রের বাজার বন্ধ হওয়ার সময়ের চেয়ে ১.৫৩ ডলার বা ২ শতাংশ বেশি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর