শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

এসএসসির ফরম পূরণ ২৩ জুন পর্যন্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩০৬ সময় দেখুন
এসএসসির ফরম পূরণ ২৩ জুন পর্যন্ত


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীরা ২৩ জুন পর্যন্ত পরীক্ষা ফরম পূরণ করতে পারবে। এ জন্য তাদেরকে কোনো বিলম্ব ফি প্রদান করতে হবে না।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা নতুন এক বিজ্ঞপ্তি এমন তথ্য পাওয়া গেছে। যেখানে বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরম পূরণের সময় আগামী ১৫ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বর্ধিত করা হলো। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুন। ২০২১ সালের এসএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের এটিই শেষ সুযোগ।

এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করা যাবে না। ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেছে বোর্ড।

উল্লেখ্য, এর আগে গত ৫ এপ্রিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করে ঢাকা শিক্ষা বোর্ড। মাঝখানে এই কাজ সম্পন্ন করতে দুইবার তাগাদা দিয়েছে তারা।

সারাবাংলা/টিএস/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর