রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

ঐতিহাসিক ৭মার্চ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১১৪ সময় দেখুন
ঐতিহাসিক ৭মার্চ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

ঐতিহাসিক ৭মার্চ উদযাপন উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতি শ্রদ্ধা জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং বিভিন্ন সংগঠনের পক্ষ হতে একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল এর প্রভোস্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাম্পাসে দিনব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণ, বিভিন্ন মুক্তিযুদ্ধ ও দেশাত্ববোধক গান পরিবেশিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর