শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

ওভারির রোগে ভুগছেন ইমন, মুখে ব্রণ, পেট ব্যথা, মেজাজ পরিবর্তনে জেরবার গায়িকা – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৬৪ সময় দেখুন
ওভারির রোগে ভুগছেন ইমন, মুখে ব্রণ, পেট ব্যথা, মেজাজ পরিবর্তনে জেরবার গায়িকা – News18 Bangla


#কলকাতা: পলিসিস্টিক ওভারিয়ান ডিসিস বা পিসিওডি। এই রোগে হরমোনের অসামঞ্জস্য দেখা যায়। যা ভারতে প্রতি দশ জন মহিলার মধ্যে একজনের হয়ে থাকে।

টলিউডের বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীও এই রোগে ভুগছেন গত ১০ বছর ধরে। তার ফলে বিভন্ন উপসর্গ দেখা যায় সারা শরীর, মন জুড়ে।

সম্প্রতি ইনস্টাগ্রামে সেই বিষয়ে একটি লেখা লেখেন ইমন। সঙ্গে নিজের একটি ছবি। দেখা যাচ্ছে, গালে একটি ব্রণ।

আরও পড়ুন: থলথলে পেট? বর্ষায় এই Diet মেনে চলুন, মাসে মাসে ৫ কেজি ওজন কমবে গ্যারান্টি!

ইমন সেই পোস্টে আসলে কটাক্ষকারীদের কটাক্ষ করলেন। তাঁর ত্বকের সমস্যা দেখে একাধিক নেটিজেন তাঁর সমালোচনা করতে পারেন, এই ভেবে নিজেই লিখলেন, ‘ইশ! ছিঃ! এটা কী? কী করে নিজের সঙ্গে এ রকম করতে পারো? তোমার ত্বক কী খারাপ! তুমি নিজের যত্ন করছ না। কী খারাপ দেখতে লাগছে তোমায়।’ যেন কুমন্তব্যকারীদের হয়ে লিখে দিলেন সব কিছু৷ এর উত্তর নিজেই দিলেন পরে।

লিখলেন, ‘একে বলা হয়, ‘সিস্টিক অ্যাকনে। খুবই যন্ত্রণাদায়ক। পিসিওডি-তে ভুগছি গত ১০ বছর ধরে। খুব ব্যথা হয়। বারবার মেজাজ পরিবর্তন হয়। তার পাশাপাশি তলপেটে ব্যথা, তেলতেলে ত্বক এবং ব্রণ। পিসিওডি এবং এন্ড্রোমেট্রিওসিস-এ ভুগলে এই সব তোমার চিরকালের সঙ্গী। বিশ্বের ৯০ শতাংশ মহিলারা এই রোগে ভোগেন।’

একজন মহিলা যখন জননক্ষম হন তখন এটি দেখা যায় এবং এটি হলে ওভারি বা ডিম্বাশয়ে একাধিক ছোট ছোট সিস্ট দেখা যায়। এর ফলে ডিম্বাশয় ফুলে যায় এবং এক ধরনের তরলের থলি বা ফলিকলস ডিম্বাণুকে ঘিরে থাকে। অনিয়মিত পিরিয়ড, হাইপারটেনশন, শরীর বা মুখে বাড়তি রোম, অ্যাকনে এবং চুল পড়া- এই লক্ষণগুলি যায় যায়।

অন্য দিকে এন্ড্রোমেট্রিওসিস হল এমন একটি রোগ, এ ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াম বা জরায়ুর আস্তরণ জরায়ুর বাইরে বেড়ে উঠতে থাকে। যার জেরে পেলভিক অঞ্চলে ব্যথা, ঋতুস্রাব চলাকালীন মারাত্মক যন্ত্রণা, সহবাসের সময় ব্যথা, মলত্যাগ এবং প্রস্রাবের সময় যন্ত্রণার মতো উপসর্গ দেখা যায়। এখানেই শেষ নয়, এই রোগের কারণে অতিরিক্ত রক্তপাত এবং বন্ধ্যাত্বের মতো দীর্ঘমেয়াদী সমস্যাও দেখা দিতে পারে।

আরও পড়ুন: পিরিয়ডসের সময় যন্ত্রণা, সহবাসের সময় ব্যাথা, ‘এই’ রোগ বাসা বাধেনি তো শরীরে

ইমন ভোলেননি যে তিনি এক জন পারফর্মার। তিনি গ্ল্যামার দুনিয়ার অংশ। কিন্তু এক জন মানুষ। তাঁরও বিভিন্ন সমস্যা রয়েছে। যার সঙ্গে লড়াই করতে হয়। তিনি তাঁর অনুরাগীদের আশ্বাস দিলেন, ‘আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হতে। কিন্তু কিছু মন্তব্য করার আগে কারও সম্পর্কে ঝট করে কোনও ধারণ পুষে রেখো না। সবাইকে খুব ভালবাসি। কিন্তু নিজেকেও ভালবাসি আমি। জয় জগন্নাথ।’

Published by:Teesta Barman

First published:

Tags: Iman Chakraborty, PCOD





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর