বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ওমিক্রন শনাক্ত করে বিপদে দক্ষিণ আফ্রিকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৩০৭ সময় দেখুন
ওমিক্রন শনাক্ত করে বিপদে দক্ষিণ আফ্রিকা


আন্তর্জাতিক ডেস্ক

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত করে বিপদে দক্ষিণ আফ্রিকা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে, তাদেরকে অকারণে শাস্তির মুখে ফেলা হচ্ছে।

শনিবার (২৭ নভেম্বর) দক্ষিণ আফ্রিকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, করোনার অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ডেল্টার চেয়েও বেশি সংক্রমণ ক্ষমতা ওমিক্রনের। বুধবার দক্ষিণ আফ্রিকা এই ভ্যারিয়েন্ট শনাক্তের খবর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) জানায়। পরে বতসোয়ানা, বেলজিয়াম, হংকং, ব্রিটেন এবং ইসরাইলেও এই ভ্যারিয়েন্ট পাওয়া যায়।

এরই মধ্যে বেশ কয়েকটি দেশ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটেন, আইরিশ বা যুক্তরাজ্যের বাসিন্দা নয় এমন কেউ দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো এবং এসওয়াতিনি থেকে ভ্রমণকারীরা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না। এসব দেশের সঙ্গে সোমবার থেকে বিমান যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এবং সুইজারল্যান্ডও সাময়িকভাবে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নতুন ভ্যারিয়েন্টের ব্যাপারে জানার পর বিশ্বের বেশ কয়েকটি দেশ দক্ষিণ আফ্রিকা থেকে ফ্লাইট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ আফ্রিকা তার উন্নত জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এই ভ্যারিয়েন্ট শনাক্ত করেছে। তবে বিশ্বের বিভিন্ন দেশ যা করছে শাস্তি দেওয়ার মতো।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে করোনার এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এর মধ্যে অনেকগুলোই দক্ষিণ আফ্রিকার সঙ্গে সংশ্লিষ্ট নয়। কিন্তু দেশগুলোর প্রতিক্রিয়া কেবল দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে আলাদা।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর