বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ওষুধসহ মানবিক সহায়তা পৌঁছাল গাজায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ সময় দেখুন
ওষুধসহ মানবিক সহায়তা পৌঁছাল গাজায়


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজায় ওষুধসহ অন্যান্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ‘সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায়’ বেসামরিক নাগরিকদের কাছে এসব বিতরণ করা হবে। খবর আলজাজিরা।

ফ্রান্সের সহায়তায় কাতার সরকারের মধ্যস্থতায় ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে হওয়া চুক্তির পর গাজায় এসব ত্রাণ পৌঁছাল।

এসব ওষুধ ও ত্রাণ সরবরাহের বিনিময়ে গাজায় আটক ৪৫ ইসরাইলি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

কাতারের কর্মকর্তারা জানান, ওষুধ ও ত্রাণ সহায়তা গতকাল মিশরের উদ্দেশে দোহা ছেড়ে যায়। আর ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি সেগুলো গাজায় নিয়ে গেছে।

এদিকে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ২৪ হাজার ৪৪৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া ৬১ হাজার ৫০৪ জন আহত হয়েছেন। এদিকে গত ৭ অক্টোবর হামাসের হামলায় সংশোধিত মৃতের সংখ্যা ১ হাজার ১৩৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর