রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

ওষুধের দাম বৃদ্ধি জনগণের সঙ্গে নির্মম রসিকতা: বিএনপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৪৮ সময় দেখুন
ওষুধের দাম বৃদ্ধি জনগণের সঙ্গে নির্মম রসিকতা: বিএনপি


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ওষুধের দাম বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে নির্মম রসিকতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। মঙ্গলবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন ওষুধের দাম বাড়িয়ে দেশের জনগণকে এক ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে সরকার। ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টের তথ্য মতে, চিকিৎসা ব্যয়ের ৭০ শতাংশ ব্যক্তির পকেট থেকে খরচ হয়, সেই ওষুধের দাম বৃদ্ধি করে যেন নির্মম রসিকতা করল এই জনবিচ্ছিন্ন সরকার।’

তিনি বলেন, ‘২০২২ সালে কোনো পূর্ব ঘোষণা ছাড়া ওষুধ কোম্পানিগুলোর সুপারিশে ২০টি জেনেরিকের ৫৩টি ওষুধের দামবৃদ্ধি করে ঔষধ প্রশাসন, যা নজিরবিহীন। সে সময় প্যারাসিটামল, হৃদরোগ, ব্যাথানাশক ও গ্যাস্ট্রিকের ওষুধের দাম ৫০-১৩৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। এরপর ২০২৩ সালে আরেক দফায় ২৩৪টি ওষুধের দাম ১০ থেকে ৫০ শতাংশ বাড়ানো হয়। গণমাধ্যমের খবর, অতি সম্প্রতি পুনরায় কয়েক মাসের ব্যবধানে দুই শতাধিক ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে কমপক্ষে ২০ শতাংশ।’

ডা. রফিকুল ইসলাম বলেন, ‘ভঙ্গুর অর্থনীতি ও লুটপাটের রাজনীতির বলি হচ্ছে সাধারণ জনগণ। ঔষধ প্রশাসন এসব ক্ষেত্রে নীরব। এভাবে চলতে পারে না। অবিলম্বে স্বাস্থ্যখাতে এই বেহাল দশার সঙ্গে জড়িত সরকারের কুশীলবদের জবাবদিহিতার মুখোমুখি করতে হবে।’

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর