শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ওসমান হাদির সুস্থতা কামনায় ইবিতে দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৮ সময় দেখুন
ওসমান হাদির সুস্থতা কামনায় ইবিতে দোয়া মাহফিল


ইবি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘সবাই মনে করত কিসের আবার নিরাপত্তা? জুলাইযোদ্ধা কি মন্ত্রী-মিনিস্টার হয়ে গিয়েছে, যে তাকে কি নিরাপত্তা দিতে হবে? কিন্তু গতকাল আমরা দেখলাম ওসমান হাদি গুলিবিদ্ধ হলো। পরবর্তী সিরিয়াল কার কেউ জানে না। ব্যক্তিগতভাবে যে যেখানে নামাজ পড়ব হাদির জন্য দোয়া করব। আল্লাহ যাতে হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, কারণ জুলাই স্পিরিট বহনকারী একজন তরুণ যোদ্ধা হাদি।’

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘হাদি হচ্ছে সেটিই যেটা আমরা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করি। সে জাতীয়তাবাদী দল, জামায়াত এবং এনসিপি সম্পর্কে বলেছে। হাদি সবসময় বলেছে যদি স্বৈরাচারের দোসর হন, তাহলে তাদের বিপক্ষে আপনাদেরকে আমি ফেরাবো, আপনারা কেউ স্বৈরাচারের দোসর ও তাবেদারি করতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘এই যে যুবক, একে থামিয়ে দেওয়ার জন্য যে আঘাত আনা হয়েছে তার এক এক ফোঁটা রক্ত তা আমরা ধারণ করবো আমাদের চেতনায়।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর