বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

কঙ্গোতে বন্যায় ৪০০ প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ মে, ২০২৩
  • ১২৮ সময় দেখুন
কঙ্গোতে বন্যায় ৪০০ প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্ক

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে বন্যা ও ভুমিধসে প্রাণহানির সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। দেশটির দক্ষিণ কিভু প্রদেশের গভর্নর থিও এনগওয়াবিদজে কাসি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (৪ মে) ভারী বর্ষণের ফলে কঙ্গোর প্রধান নদীগুলো ভরে গিয়ে বিস্তৃত অঞ্চল প্লাবিত হয়। পরদিন শুক্রবার ১৭৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। চারদিন পর সোমবার প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০১। বন্যা ও ভূমিধসে আহত হয়েছেন আরও অন্তত ২০৫ জন। এ পর্যন্ত ১৬৭ জন নিখোঁজ রয়েছেন।

কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেডি সোমবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন।

কঙ্গোতে বর্তমান বর্ষাকালে দক্ষিণ কিভু অঞ্চলের বন্যা পুরো মে মাস পর্যন্ত স্থায়ী হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে কঙ্গোর প্রতিবেশী রুয়ান্ডায়ও বন্যায় ব্যাপক প্রাণহানি হয়েছে। গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতে ফলে আকস্মিক বন্যায় সেদেশে ১৩১ জনের মৃত্যু হয়। বন্যায় কিভু হ্রদের আশেপাশে অবস্থিত হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর