বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কমলগঞ্জে বিয়ের ৬ দিনের মাথায় গলায় ফাঁস   

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২১৩ সময় দেখুন
কমলগঞ্জে বিয়ের ৬ দিনের মাথায় গলায় ফাঁস   


শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে মেহেদীর রং শুকানোর আগেই বিয়ের ৬ দিনের মাথায় রুনা বেগম  নামের এক নববধূ গলায় ফাঁস লাগিয়ে  আত্মহত্যা করেন। তবে স্থানীয়রা আত্মহত্যা রহস্যজনক বলে মনে করেন। উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের রুনা বেগমের বিয়ে হয়েছিল একই ইউনিয়নের জালালপুর গ্রামের আজির মিয়ার ছেলে দিন মজুর শরিফ মিয়ার সাথে। বিয়ের ৬ দিনের মাথায় নববধু গত বুধবার রাত ১০টায় নিজ কক্ষে  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, নববধূ রুনার পেটের ব্যথার কারণে বুধবার দিনে মৌলভীবাজার জেলা সদরে গিয়ে ডাক্তার দেখিয়ে আল্ট্রাসোনগ্রাম করে সন্ধ্যায় বাড়ি ফিরেন। রুনার মা তাকে ডাক্তার দেখিয়ে স্বামীর বাড়ি রেখে নিজ বাড়িতে ফিরে যান। এ দিকে স্বামী  শরিফ মিয়াও বাড়ি থেকে বাজারে চলে যান। রাত ১০ টায় তার শ্বাশুড়ি নববধূর ঘরের দরজা বন্ধ দেখে  অনেক ডাকাডাকির পরও সে দরজা না খোলায় পিছনের বেড়ার ফাঁক দিয়ে দেখতে পান সে গলায় ফাঁস দিয়ে বৈদ্যুতিক পাখার সাথে ঝুলে রয়েছে। বিষয়টি কমলগঞ্জ থানাকে অবহিত করলে থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে নববধূর লাশ নামিয়ে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজনের সঙ্গে আলাপকালে তারা জানান, এই ৬দিন আগে বিয়ে হল রুনার,মেয়েটাও কত ভালো ছিল। এভাবে রুনার মৃত্যু হবে আমরা মেনে নিতে পারছি না। সুষ্ট তদন্ত সাপেক্ষ  বিষয়টি দেখার জন্য প্রশাসনের কাছে তারা দাবি জানান।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্ত শেষে লাশটি তার পরিজনদের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর