#কলকাতা: টেলিকম কোম্পানিরা নিজের গ্রাহকদের জন্য দুর্দান্ত সব প্ল্যান নিয়ে আসে৷ রিলায়েন্স জিও (Reliance Jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) গ্রাহকদের জন্য ধাঁসু অফার নিয়ে এসেছে যেখানে কম পয়সায় বড় ফায়দা পাবেন গ্রাহকরা৷ জিও (Jio), ভি (Vi), এয়ারটেল (Airtel) এই তিন মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার ৫০০ টাকার কমে দারুণ কিছু প্ল্যান রয়েছে৷ আনলিমিটেড কলিং, ডেটা, স্ট্রিমিংয়ের সুবিধা সবকিছুই থাকে৷