বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

করোনার ‘উৎপত্তিস্থল’ উহানে ফের লকডাউন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
করোনার ‘উৎপত্তিস্থল’ উহানে ফের লকডাউন


আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে প্রথম যেখানে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রথম শনাক্ত হয়েছিল, চীনের সেই উহান শহরে ফের লকডাউন ঘোষণা করা হয়েছে। উহানের জিয়ানজিয়া শহরে চার জনের শরীরে কোনো ধরনের লক্ষণ ছাড়াই করোনাভাইরাস শনাক্ত হলে শহর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, উহানের জিয়ানজিয়ার প্রায় ১০ লাখ মানুষ থাকবেন এই লকডাউনের আওতায়। এই নির্দেশের কারণে আগামী ৩ দিন তারা ঘরে থাকবেন এবং বাড়ির আঙিনা ছেড়ে বের হবেন না।

চীন দীর্ঘ দিন ধরেই ‘জিরো কোভিড নীতি’ অনুসরণ করে আসছে। এই নীতির আওতায় গণহারে করোনা নমুনা পরীক্ষা করানো হচ্ছে, কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে আইসোলেশন ও স্থানীয় পর্যায়ে লকডাউন। এতে করোনায় মৃত্যুর হার চীনে অন্যান্য দেশের তুলনায় অনেক কমে এলেও এরকম কঠোর নীতির বিরোধিতা করছেন অনেকেই। কেননা এই নীতি অনুসরণ করতে গিয়ে ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে।

এক কোটি ২০ লাখ মানুষের বাস উহানে। শহরটিতে প্রতিদিন করোনার পরীক্ষা করা হয়। গত দুই দিন আগে দু’জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়, যাদের কোনো উপসর্গহীন ছিলনা। এরপর তাদের সংস্পর্শে আসা আরও দু’জনের শরীরের এই ভাইরাস শনাক্ত হওয়ার পরপরই শহরটিতে লকডাউন জারি করা হয়।

২০২০ সালের শুরুতে সারাবিশ্বে পরিচিতি লাভ করে উহান। কারণ, এই শহরেই প্রথম করোনাভাইরাস শনাক্ত করেন বিজ্ঞানীরা। ফলে এই উহানেই প্রথম কঠোর বিধিনিষেধ বা লকডাউন জারি করে চীনের সরকার। যা দেখে বিশ্ব অবাক হয়েছিল, কিন্তু পরবর্তীতে ভাইরাসটি ছড়িয়ে পড়লে অনেক দেশই এই ব্যবস্থা গ্রহণ করে।

সারাবাংলা/টিআর/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর