বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

করোনার দুটি ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া সম্ভব, দাবি বিশেষজ্ঞদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩৫১ সময় দেখুন
করোনার দুটি ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া সম্ভব, দাবি বিশেষজ্ঞদের


আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের পৃথক দুটি ভ্যারিয়েন্টেও আক্রান্ত হতে পারেন কোনো ব্যক্তি। বেলজিয়ামে ৯০ বছর বয়েসি এক নারীর শরীরে দুটি ভ্যারিয়েন্টের উপস্থিতি শনাক্ত হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত মার্চে মারা গেছেন। সিএনবিসির খবর।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, তার শরীরের করোনাভাইরাসের আলফা ও বেটা ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে। তার নমুনা নিয়ে করা পরীক্ষানিরীক্ষার ফল সম্প্রতি ইউরোপীয়ান কংগ্রেস অব ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিসে উপস্থাপন করেছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা জানান, করোনাভাইরাসের দুটি ভ্যারিয়েন্টে আক্রান্তের ঘটনা এটাই প্রথম। তবে পরীক্ষানিরীক্ষার ফল বলছে, যে কেউ দুটি ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারেন। তাই এ ব্যাপারে সতর্কতা অবলম্বনের তাগিদ দেন বিশেষজ্ঞরা।

দুটি ভ্যারিয়েন্টে আক্রান্ত ওই বৃদ্ধ নারী করোনাভাইরাসের ভ্যাকসিন নেননি বলেও জানান বিশেষজ্ঞরা। গবেষকরা বলছেন, করোনাভাইরাসের ভ্যাকসিনগুলো এ পর্যন্ত উদ্ভূত প্রত্যেকটি ভ্যারিয়েন্টের বিরুদ্ধেই কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। তাই ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব রুখতে ভ্যাকসিন প্রয়োগের উপর জোর দিচ্ছেন তারা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর