সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

করোনায় আরও ৭০ জনের প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৬ সময় দেখুন
করোনায় আরও ৭০ জনের প্রাণহানি


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৬৩ জনে। এছাড়া একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৩০ জনের। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনে।

রোববার (০৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮১৯টি নমুনা সংগ্রহ ও ২৫ হাজার ১৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯০ লাখ ৬৪ হাজার ১৫টি।নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর