শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’! চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা

করোনায় কর্মহীন-হতদরিদ্র ১৭২৭ জন পেলেন প্রধানমন্ত্রীর উপহার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৬৯ সময় দেখুন
করোনায় কর্মহীন-হতদরিদ্র ১৭২৭ জন পেলেন প্রধানমন্ত্রীর উপহার


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে চট্টগ্রামে কর্মহীন-হতদরিদ্র এক হাজার ৭২৭ জন পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহার।

রোববার (২৯ আগস্ট) নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য যে লকডাউন ঘোষণা করা হয়েছিল, তার শুরু থেকেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামের গরীব, দুঃস্থ, হতদরিদ্র মানুষের পাশে ছিলাম এবং এখনও জেলা প্রশাসন তাদের পাশে আছে। লকডাউনের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। এখনও অনেকেই বেকার আছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এবার তাদের পাশেও দাঁড়িয়েছি। এই সহযোগিতা অব্যাহত থাকবে।’

‘মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের মধ্যে বাংলাদেশও এখন একটি শক্তিশালী অর্থনীতির দেশ। দেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা আছে। সেজন্য জাতীয় প্রবৃদ্ধিও বাড়ছে। এই স্থিতিশীল অবস্থা ধরে রেখে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে।’- বলেন জেলা প্রশাসক

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী এক হাজার ৭২৭ জনের প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি ডাল এবং ১ কেজি ভোজ্যতেল উপহার হিসেবে দেওয়া হয়েছে। উপহার বিতরণে জেলা প্রশাসনকে সহযোগিতা দিয়েছে তৃণমূল নাট্যদল, বেকার যুব ফাউন্ডেশন, সিপিপি, সার্ক মানবাধিকার সংস্থা, রেডক্রিসেন্ট, বেটার ফিউচার বাংলাদেশ, পূর্বাশার আলো, শ্বাস এবং এম এ ফাউন্ডেশন।

এসময় জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom