বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

করোনা: জীবন বাঁচাবে নতুন থেরাপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩৪৬ সময় দেখুন
করোনা: জীবন বাঁচাবে নতুন থেরাপি


আন্তর্জাতিক ডেস্ক

নভেল করোনাভাইরাস সংক্রমণ থেকে জীবনরক্ষাকারী নতুন এক থেরাপি উদ্ভাবন করেছে যুক্তরাজ্যের রেজেনোরন ফার্মাসিউটিক্যালস। তুলনামূলক ব্যয়বহুল এই থেরাপির রিকভারি ট্রায়ালে সংকটাপন্ন তিন জনের মধ্যে একজনের জীবন বাঁচানো সম্ভব হয়েছে বলে গবেষকদের বরাতে জানিয়েছে বিবিসি।

করোনা চিকিৎসায় সস্তা স্টেরয়েড ওষুধ ব্যবহার স্বীকৃত হওয়ায় এক বছরের মাথায় উদ্ভাবিত এই থেরাপির মাধ্যমে দুই ধরনের অ্যান্টিবডি আক্রান্তের শিরায় প্রবেশ করিয়ে সংকরায়ন ঘটানো হয়। যা পরবর্তীতে ভাইরাসটিকে দূর্বল করতে করতে নিরপেক্ষ করে দেয়— এমনটাই জানিয়েছেন গবেষকরা।

বিবিসি জানিয়েছে, এই থেরাপির জন্য দেড় থেকে দুই লাখ টাকা খরচ করতে হবে। কেবলমাত্র যাদের শরীরে করোনাভাইরাসের অ্যান্টিবডি নেই তারাই এই থেরাপি নিতে পারবেন। যুক্তরাজ্যে ১০ হাজার হাসপাতালে গবেষণা চালিয়ে গেছে এই থেরাপির মাধ্যমে মৃত্যুহার কমানো, হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়কাল কমিয়ে আনা এবং ভেন্টিলেটরের প্রয়োজনীয়তা হ্রাস করা সম্ভব।

এ ব্যাপারে গবেষকদের প্রধান স্যার পিটার হারবাই বলেছেন, এই থেরাপির মাধ্যমে নতুন অ্যান্টিবডি তৈরি হবে এবং তা ভাইরাসকে আবদ্ধ করে ফেলবে। যে কারণে কোষে সংক্রমণ হবে না। এভাবেই প্রাণরক্ষা পাবে। অত্যন্ত আনন্দের বিষয় এই যে, অন্যান্য অ্যান্টিবডি থেরাপি যেখানে ব্যর্থ সেখানে তাদের সাফল্য ঈর্ষণীয়।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর