শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

করোনা পরিস্থিতিতে জিয়ার মৃত্যুবার্ষিকী পালন সীমিত পরিসরে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ মে, ২০২১
  • ৪০৭ সময় দেখুন
করোনা পরিস্থিতিতে জিয়ার মৃত্যুবার্ষিকী পালন সীমিত পরিসরে


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাস সংক্রামণের ভয়াবহ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালন করবে বিএনপি। এ লক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৩ মে) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

কর্মসূচির মধ্যে রয়েছে— ২৯ মে বিকেল সাড়ে তিনটায় ভার্চুয়াল আলোচনা সভা এবং ৩০ মে ভোরে কেন্দ্রীয় ও মহানগর-জেলা-উপজেলার দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, সকাল ১১টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ।

৩০ মে মৃত্যুবার্ষিকীর দিন ঢাকা মহানগরসহ জেলা-উপজেলা-পৌরসভায় দলের প্রতিষ্ঠাতা আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও দুঃস্থদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে বলে জানান বিএনপি মহাসচিব।

তিনি জানান, বিএনপি ছাড়াও দলের সকল অঙ্গসংগঠন নিজেদের সুবিধামতো সময় সমন্বয় করে কর্মসূচি পালন করবে।

উল্লেখ, ১৯৮২ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক সেনা বিদ্রোহে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তার অবর্তমানে দলের হাল ধরেন তারই পত্নী খালেদা জিয়া।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর