বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

করোনা: সাংহাইয়ে ৩ মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২২১ সময় দেখুন
করোনা: সাংহাইয়ে ৩ মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

ফের করোনা সংক্রমণের মুখে চীনের বাণিজ্যকেন্দ্র সাংহাইতে কয়েক সপ্তাহ ধরে কঠোর লকডাউন চলছে। এর মধ্যেই সোমবার (১৮ এপ্রিল) করোনা আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যুর খবর জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ।

সাংহাইতে কয়েক সপ্তাহের লকডাউন শুরুর পর এটিই প্রথম মৃত্যুর ঘটনা বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে নগর কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে ভর্তি অবস্থায় ওই তিন জনের মৃত্যু হয়। তাদের মধ্যে দু’জন নারী ও এক জন পুরুষ। দুই নারীর এক জনের বয়স ৮৯ ও অপরজনের ৯১ বছর। পুরুষের বয়সও ৯১ বছর। হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তারা।

প্রসঙ্গত, ২০১৯ সালের শেষের দিকে চীনে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর গণহারে করোনা পরীক্ষা, ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ও বিভিন্ন এলাকায় লকডাউন দেওয়ার মধ্য দিয়ে কোভিড সংক্রমণ ও মৃত্যুহার উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনতে সক্ষম হয় দেশটি। এক বছরেরও বেশি সময় ধরে চীনে করোনাজনিত মৃত্যুহার শূন্য ছিল।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর