সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

কলকাতার Vi গ্রাহকরা এবার পাবেন eSIM-এর সুবিধা; কোন ফোনে কী ভাবে চালু করতে হবে জেনে নিন!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৭৬ সময় দেখুন
কলকাতার Vi গ্রাহকরা এবার পাবেন eSIM-এর সুবিধা; কোন ফোনে কী ভাবে চালু করতে হবে জেনে নিন!


#কলকাতা: মুম্বই, দিল্লি, গুজরাত, কর্নাটক, পঞ্জাব, পূর্ব উত্তরপ্রদেশ, কেরল, মহারাষ্ট্র আর গোয়ায় আগেই এই সুবিধা চালু হয়ে গিয়েছিল; এবার কলকাতার পালা! Vodafone Idea, সংক্ষেপে Vi-এর কলকাতার গ্রাহকরা এবার eSIM-এর সুবিধা পাবেন। অর্থাৎ এক্ষেত্রে ফোন যদি eSIM পরিষেবার সঙ্গে কমপ্যাটিবল হয়, তাহলে গ্রাহকদের আর ফিজিক্যাল SIM কার্ড ব্যবহারের প্রয়োজন পড়বে না। সম্প্রতি এই তথ্যে সিলমোহর দিয়েছেন সংস্থার পূর্ব বিভাগের ক্লাস্টার বিজনেস হেড শিবন ভার্গব। তিনি জানিয়েছেন যে এক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহকদের ফোনে সিঙ্গল SIM স্লট থাকলেও তাঁরা একাধিক eSIM উপভোগের সুবিধা পাবেন, শুধু ফোনটি এই পরিষেবার সঙ্গে কমপ্যাটিবল হতে হবে!

দেখে নেওয়া যাক কোন ব্র্যান্ডের কোন কোন ফোনে এই সুবিধা পাওয়া যাবে!

Apple: iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max, iPhone SE, iPhone Xs Max, iPhone Xr, iPhone 12 Mini, iPhone 12, iPhone 12 Pro, iPhone 12 Pro Max

Samsung: Samsung Galaxy Z Flip, Samsung Galaxy Fold, Samsung Galaxy Note 20 Ultra 5G, Samsung Galaxy Note 20, Samsung Galaxy Z Fold 2, Samsung Galaxy S21 5G, Samsung Galaxy S21+ 5G, Samsung Galaxy S21 Ultra 5G, Samsung Galaxy S20, Samsung Galaxy S20+, Samsung Galaxy S20 Ultra

Google: Google Pixel 3A

Motorola: Motorola Razr

Vi-এর কলকাতার গ্রাহকরা কী ভাবে এই পরিষেবা নিজেদের ফোনে চালু করবেন:

১. 199 নম্বরে eSim <space> নিজের মেইল আইডি উল্লেখ করে SMS করতে হবে।
২. মেইল আইডি নম্বরের সঙ্গে রেজিস্টার্ড না থাকলে আগে 199 নম্বরে email <space> নিজের মেইল আইডি উল্লেখ করে SMS করতে হবে।
৩. এর পর মোবাইল নম্বরে 199 থেকে SMS আসবে। eSIM পরিষেবা নেওয়ার জন্য সেই SMS-এর উত্তরে ESIMY লিখে পাঠাতে হবে।
৪. এবার 199 থেকে আরও একটি SMS আসবে যা কলের মাধ্যমে সম্মতি জানানোর অনুরোধ করবে।
৫. Vi-এর কাছ থেকে আসা কলে সম্মতি দিলে রেজিস্টার্ড মেইল আইডি-তে একটা QR কোড আসবে।
৬. এই QR কোড স্ক্যান করে eSIM নিজের ফোনে চালু করা যাবে।

Vi-এর কলকাতার নতুন গ্রাহকরা কী ভাবে এই পরিষেবা নিজেদের ফোনে চালু করবেন:
১. সবার আগে কানেকশন নেওয়ার জন্য আধার কার্ড (Aadhaar Card) নিয়ে নিকটবর্তী Vi স্টোরে যেতে হবে।
২. এক্ষেত্রে ফোনটাও সঙ্গে নিয়ে গেলে ভালো হয়, তাহলে স্টোরে থাকাকালীন QR কোড স্ক্যান করে নেওয়া যাবে।

Vi জানিয়েছে যে মেইলে পাঠানো QR কোড কেবল একবারের জন্যই স্ক্যান করা যাবে, এই কাজ সম্পূর্ণ হলে পরের ঘণ্টা দুইয়ের মধ্যে eSIM পরিষেবা অ্যাক্টিভেট হয়ে যাবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর