কলকাতা: সম্প্রতি শহরে ২৬ গিগাহার্ৎজ ব্যান্ডের উপর রিলায়েন্স জিও ইনফোকম ৫জি পরিষেবা সফল ভাবে পরীক্ষা করলেন এলএসএ অফিসাররা। কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভে এটা করা হয়েছে বলে জানানো হয়েছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের পক্ষ থেকে।
জিও প্ল্যাটফর্মসের তৈরি করা রেডিও এমএমওয়েভের উপর অত্যন্ত দারুণ ২.১ জিবিপিএস থ্রুপুট প্রদর্শন করেছে জিও কলকাতা। শহরের লাইসেন্স সার্ভিস এরিয়াতে ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ টেলিকমের কাছেই এই থ্রুপুট দর্শানো হয়েছে। একটি বাণিজ্যিক নেটওয়ার্কে এমএমওয়েভ স্পেকট্রামের উপর দেশের প্রথম এফআই-২ স্ট্যান্ডঅ্যালোন মোড রেডিও স্থাপন করা হল। ৫জি স্পেকট্রামকে সাধারণত তিনটি 3GPP দ্বারা ফ্রিকোয়েন্সি রেঞ্জে ভাগ করা হয়েছে – লো, মিডিয়াম এবং হাই। যেখানে লো আর মিডিয়াম ব্যান্ডকে এফআর১ (সাব ৬ গিগাহার্ৎজ) হিসেবে এবং হাই ব্যান্ডকে এফআর২ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
On 3rd Aug 2023, DoT, Kolkata LSA officers successfully tested the 5G services of Reliance Jio Infocomm on 26 GHz band at Sector 5, Saltlake, Kolkata.@DoT_India pic.twitter.com/b6kKAubJyy
— DOT, Kolkata LSA (@DoT_KolkataLsa) August 3, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jio, Reliance Jio