বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, রাজনীতিবিদসহ নিহত ৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, রাজনীতিবিদসহ নিহত ৬


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: মধ্য কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ রাজনীতিবিদসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৯ জুলাই) এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচ রাজনীতিবিদই সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট আলভারো উরিবের সেন্ট্রো ডেমোক্রেটিকোর সদস্য এবং একজন বিমানটির পাইলট ছিলেন।

সেন্ট্রো ডেমোক্রেটিকো দলটি এক টুইটার বার্তায় বিমান দুর্ঘটনায় সাবেক সিনেটর নোহোরা টোভার, বিভাগীয় আইনপ্রণেতা ডিমাস ব্যারেরো, উদীয়মান গভর্নর এলিওডোরো আলভারেজ এবং ভিলাভিসেনসিও পৌর কাউন্সিলর অস্কার রদ্রিগেজের মৃ্ত্যু নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পার্টিতে অংশগ্রহণের জন্য বিমানের যাত্রীরা ভিলাভিসেনসিও থেকে বোগোটা যাচ্ছিলেন। তবে কী কারণে বিমান বিধ্বস্ত হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

এদিকে দেশটির বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বিমান দুর্ঘটনার ঘটনায় একটি টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর