বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কলম্বিয়ায় ৩ মাসে ৫২ অ্যাক্টিভিস্টকে হত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ১৯৩ সময় দেখুন
কলম্বিয়ায় ৩ মাসে ৫২ অ্যাক্টিভিস্টকে হত্যা


আন্তর্জাতিক ডেস্ক

কলম্বিয়ায় চলতি বছরের প্রথম তিন মাসে ৫২ জন মানবাধিকার কর্মী এবং সম্প্রদায়ের নেতাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত বছরের তুলনায় এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে মোট ১৪৫ জনকে হত্যা করা হয়। খবর বিবিসি।

কলম্বিয়ার মানবাধিকার ন্যায়পালের মতে, বেশিরভাগকে মাদক পাচারকারী চক্রসহ অবৈধ সশস্ত্র গোষ্ঠীর বিরোধীতা করার কারণে তাদের হত্যা করা হয়েছে।

অ্যাক্টিভিস্টদের জন্য দেশটি বিশ্বের অন্যতম বিপজ্জনক বলে মনে করেছেন পর্যবেক্ষকরা।

কলম্বিয়ার সংবাদপত্র এল টিম্পোর প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ২৮ জন ভূমি ও সম্প্রদায়ের অধিকার কর্মী, ৯ জন আদিবাসী কর্মী এবং চারজন কৃষিকর্মী রয়েছেন। এর মধ্যে ৪৮ জন পুরুষ ও চারজন নারী।

এর মধ্যে ব্রেইনার ডেভিড কুকুনামে নামে ১৪ বছর বয়সী আদিবাসী কর্মীর হত্যাকাণ্ডটি ছিল সবচেয়ে মর্মান্তিক। গত জানুয়ারিতে আদিবাসীদের জমি রক্ষা আন্দোলন করা একটি নিরস্ত্র দলের সঙ্গে টহল দেওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছিল।

২০১৬ সালে বৃহত্তম বিদ্রোহী গোষ্ঠী কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনীর (ফার্ক) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করার পর আনুষ্ঠানিকভাবে শান্তিতে রয়েছে দেশটি৷ কিন্তু অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশটিতে কাজ করে চলেছে৷

গত বছরের শেষের দিকে ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) এবং ডানপন্থী আধাসামরিক গোষ্ঠী ও অপরাধী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে নিজেদের অঞ্চল এবং সম্পদ নিয়ে বিরোধের কারণে ভিন্নমতাবলম্বী ফার্ক বিদ্রোহী এবং অন্য একটি মার্কসবাদী গেরিলা গ্রুপের মধ্যে সহিংসতা বাড়তে শুরু হয়।

মানবাধিকার ন্যায়পাল কার্লোস কামারগো বলেন, ‘সামাজিক নেতা এবং মানবাধিকার রক্ষাকারীদের হত্যা করা গণতন্ত্রের ভিত্তিকে গুরুতরভাবে প্রভাবিত করে।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর