রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

কল রিসিভ করার আগেই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে? সমস্যার ভূত ফোনের ভিতরেই, কী করবেন জেনে নিন – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১১২ সময় দেখুন
কল রিসিভ করার আগেই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে? সমস্যার ভূত ফোনের ভিতরেই, কী করবেন জেনে নিন – News18 Bangla


মোবাইল ফোনে কথা বলতে বলতে হামেশাই ফোন কেটে যায়। আসলে যতক্ষণ নেটওয়ার্ক কভারেজের মধ্যে থাকে ততক্ষণই কথা বলা যায়। তখন সহজেই যে কোনও কল রিসিভ করা যায়। বাইরে বেরলে আর কথা বলা সম্ভব হয় না।

কিন্তু অনেক সময় নেটওয়ার্ক থাকলেও হঠাৎ কল ড্রপ হয়ে যায়। এমন পরিস্থিতিতে কিছু সহজ সমাধান অবশ্য আছে হাতে। যদিও এর জন্য খুব বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই। কয়েকটি পদক্ষেপ মেনে চললেই এর সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।

নিজের ফোন রিস্টার্ট করা—

অ্যান্ড্রয়েডের ছোটখাটো ত্রুটির কারণে ফোন কল রিসিভ করতে অনেক সময় সমস্যা তৈরি হতে পারে। এই সমস্যা মোকাবিলা করার একটি সহজ উপায় হল নিজের ফোন রিবুট বা রিস্টার্ট করা। এটি করলে ওই ফোনের সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। পরে তা আবার লোড হবে। এর মাধ্যমে প্রযুক্তিগত কোনও সমস্যা থেকে থাকলে তা পুনরুদ্ধার করা সম্ভব হবে।

আরও পড়ুন – ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

এরোপ্লেন মোড—

প্রথমেই দেখে নিতে হবে, ফোনে এরোপ্লেন মোড চালু আছে কিনা! কারণ এটি যে কোনও নেটওয়ার্ক নিষ্ক্রিয় করে দিতে পারে। সে জন্য কল রিসিভ করাও সম্ভব হয় না।

নেটওয়ার্ক কভারেজ এলাকা—

কারও কল পেতে বা কাউকে কল করতে গেলে এলাকায় নেটওয়ার্ক সংক্রান্ত কোনও সমস্যা আছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। যদি নেটওয়ার্ক সিগন্যাল না আসে, তাহলে সিগন্যাল সমস্যা নেই এমন কোনও জায়গায় গিয়ে কল করতে হবে।

ডু নট ডিস্টার্ব মোড—

‘ডু নট ডিস্টার্ব মোড’ সক্রিয় থাকলে অ্যান্ড্রয়েড ফোনে কল অ্যালার্ট সহ সমস্ত নোটিফিকেশন বন্ধ হয়ে যায়। কখনও কখনও এটি কল সংযোগেও সমস্যা তৈরি করে। এজন্য নিজের ফোনে ডিএনডি মোড বন্ধ রাখা প্রয়োজন।

সক্রিয় রিচার্জ প্ল্যান—

মোবাইল রিচার্জ প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিনা তাও পরীক্ষা করে দেখা জরুরি। যদি এমনটা হয়ে থাকে, তবে ফের রিচার্জ করলেই আবার ফোন কল করা সম্ভব হবে।

ব্লকড নম্বর—

কখনও কখনও জ্ঞাতসারে বা অজান্তে কোনও ব্যক্তির মোবাইল নম্বর ব্লক হয়ে যেতে পারে। এরপর যখনই সেই ব্যক্তি কল করবেন তাঁর কল কেটে যাবে। এমনকী ওই নম্বরে ফোন করাও যাবে না। এমন অবস্থায় একবার সেটিং-এ গিয়ে যাচাই করে নিতে হবে। ব্লক হয়ে যাওয়া নম্বর আনব্লক করে দিলেই সমস্যার সমাধান!

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Phone Call, Tech tips



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর