সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর কাকরাইল এলাকায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এসময় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। কাকরাইলে বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীরা সংঘর্ষে জড়ায়। পল্টন এলাকার নাইটিংগেল মোড়ের দিকে বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে।
কাকরাইল এলাকায় প্রধান বিচারপতির বাসভবনের সামনে সংঘর্ষ হয়েছে। এছাড়া কাকরাইলে আইডিইবি ভবন ও অডিট ভবনে আগুন দিয়েছে বিএনপি নেতা-কর্মীরা। এই এলাকায় একটি পুলিশ পোস্টেও আগুন দেওয়া হয়েছে।
সারাবাংলা/ইউজে/আইই