বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কানাডায় ট্রাকচাপা দিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৮৫ সময় দেখুন
কানাডায় ট্রাকচাপা দিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা


আন্তর্জাতিক ডেস্ক

কানাডার অন্টারিওতে ট্রাকচাপা দিয়ে একটি মুসলিম পরিবারকে হত্যার অভিযোগ উঠেছে। দেশটির পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

স্থানীয় সময় সোমবার (৮ জুন) এক সংবাদ সম্মেলনে অন্টারিও প্রদেশের লন্ডন শহর পুলিশের গোয়েন্দা বিভাগের সুপার পল রাইট বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ইসলামবিরোধী ঘৃণাজনিত কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।

কানাডায় ট্রাকচাপা দিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ট্রাকটি সড়ক থেকে ফুটপাতে উঠে ওই চারজনকে চাপা দেয়। পুলিশ সন্দেহভাজন হামলাকারী ২০ বছর বয়সী নাথানিয়েল ভেলটম্যানকে গ্রেফতার করেছে।

কানাডায় ট্রাকচাপা দিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই বার্তা সংস্থা আরও জানায়, গাড়িটি হঠাৎ করেই রাস্তা থেকে ফুটপাতে উঠে ওই পরিবারটিকে আঘাত করে। এরপর দ্রুতবেগে পালিয়ে যায়। এ ঘটনায় ওই পরিবারের নয় বছর বয়সী একটি বালক শুধু রক্ষা পেয়েছে। তাকেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর