শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২০০ সময় দেখুন
কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা


ঢাকা: কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করা এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চীনের সঙ্গে বাংলাদেশের শিক্ষা সহযোগিতা জোরদার হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, ‘সম্প্রতি তিনদিনের চীন সফরে কারিগরি শিক্ষা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর, একটি আন্তর্জাতিক সার্ভিস সেন্টার এবং তিনটি প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতায় একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।’

সোমবার (৩১ আগস্ট) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাহ্দী আমিন বলেন, ‘চীনা সরকারের আমন্ত্রণে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তিনদিনের সফরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ে বিভিন্ন আয়োজন ও আলোচনায় অংশ নেয়। চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের কারিগরি শিক্ষাকে আরও কর্মমুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করাই ছিল সফরের মূল লক্ষ্য।’

তিনি বলেন, ‘সফরে চীনের প্রথম সারির ১৯টি কারিগরি ও বৃত্তিমূলক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষাক্রমকে আরও বাস্তবমুখী করার বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া ১১টি শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করার উপায় নিয়ে মতবিনিময় হয়। প্রতিনিধিদল চীনের ভোকেশনাল এডুকেশন টাউন ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানও পরিদর্শন করে।’

উপদেষ্টা জানান, শিক্ষক প্রশিক্ষণকে অগ্রাধিকার দিয়ে ‘এগ্রিমেন্ট অন দ্য চীন—বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং’ শীর্ষক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। একই সঙ্গে ‘চীন-বাংলাদেশ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন ইন্টিগ্রেশন ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টার’ উদ্বোধন করা হয়েছে।

এর পাশাপাশি ‘চীন-বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টার’, ‘বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার’ এবং ‘বাংলাদেশ চাইনিজ ল্যাংগুয়েজ প্লাস স্কিল ডেভেলপমেন্ট কো-অপারেশন সেন্টার’ চালু হয়েছে।

মাহ্দী আমিন বলেন, ‘আধুনিক কারিকুলাম প্রণয়ন, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা বাড়ানো, যৌথ গবেষণা, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব এবং যৌথ ডিগ্রি চালুর বিষয়েও আলোচনা হয়েছে। কারিগরি শিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে পূর্ণাঙ্গ বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।’

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে মান্দারিন বা চীনা ভাষাকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। চীনা ভাষায় দক্ষ জনশক্তি তৈরি করা গেলে বাংলাদেশে চলমান চীনা প্রকল্প ও প্রতিষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক কর্মবাজারেও তাদের চাহিদা বাড়বে বলে মনে করেন তিনি।

মাহ্দী আমিন বলেন, ‘চীন থেকে ভাষা শিক্ষক, গবেষক ও কারিগরি বিশেষজ্ঞদের বাংলাদেশে আসার ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘মাত্র তিনদিনের সফরে প্রায় ৫০টি অগ্রণী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। কারিগরি শিক্ষার মানোন্নয়নে এ সফর ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।’

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর