মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩১৮ সময় দেখুন
কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফের উদ্যোগে আয়োজিত এ জুলুসে বিভিন্ন বয়সী হাজার হাজার ধর্মপ্রাণ ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সকালে কালিয়াকৈর থেকে জশনে জুলুসটি বের হয়। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফের পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। জুলুসটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সকালে বরিয়াবর দরবার শরীফ থেকে জশনে জুলুসটি বের হয়। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফের পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। জুলুসটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

জশনে জুলুস ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল হযরাতুল আল্লামা শাহ্সুফী সৈয়দ মনোয়ার হুসাইন রেজভী এবং আওলাদে রাসুল হযরত শাহ্ সুফি সৈয়দ ফারহান হোসাইন রেজভীসহ দরবার শরীফের ভক্ত-অনুরাগী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

জুলুস শেষে স্থানীয় দরবার শরীফের প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবন, আদর্শ, মানবিকতা, সাম্য ও ইনসাফের বিভিন্ন দিক তুলে ধরেন। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা ও মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফ কর্তৃক আয়োজিত এ জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.)-এর অনুষ্ঠানটি ধর্মপ্রাণ মানুষের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর