বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা, নিহত ২৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৪২ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৫ ২১:৫০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০০:১৪

ছবি: সংগৃহীত

ভারতের কাশ্মীরে বন্দুকধারীর হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে পাহালগামের বাইসরন উপত্যকায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বেশ কয়েক জন পর্যটক ট্রেকিং করছিলেন। সেই সময় তাদের ওপর হামলা চালানো হয়। পর্যটকদের ভিড়ে মিশে ছিল হামলাকারীরা। এই ঘটনার পরই সেনা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তল্লাশি চালানো হচ্ছে।

কাশ্মীরের ট্যুর গাইড ওয়াহিদ এএফপিকে জানান, তিনি গুলির শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে কয়েকজন মানুষকে মাটিতে পড়ে থাকতে দেখেন।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক প্রতিক্রিয়ায় মাইক্রোব্লগিং সাইট এক্সে লিখেছেন, ‘পাহেলগামে ভর্তিদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য জেলা প্রশাসন এবং স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আহত একজন পর্যটককে অনন্তনাগে জিএমসিতে স্থানান্তর করা হয়েছে। আমি সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

এই হামলার নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘এই ঘৃণ্য কাজের জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে।’

সারাবাংলা/এইচআই

কাশ্মীর
গুলিতে নিহত
নিহত
পর্যটকদের ওপর হামলা
পাহালগামের বাইসরন উপত্যকায়
ভারত





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর