বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন-এর পক্ষে ইউএনও আব্দুল্যাহ আল মামুন (নয়ন) কে বরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৫৮ সময় দেখুন
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন-এর পক্ষে ইউএনও আব্দুল্যাহ আল মামুন (নয়ন) কে বরণ

নয়ন বাবু, নওগাঁ : নওগাঁর সাপাহার উপজেলার বে-সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন (নয়ন) কে বরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ইউএনও আব্দুল্যাহ আল মামুন (নয়ন) কে বরণ উপলক্ষে উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষকগণ (ইউএনও) কে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান, দিঘীরহাট ক্যাডেট একাডেমির উপদেষ্টা ও সাপাহার কিন্ডারগার্টেন অ্যাসোশিয়েশন এর উপদেষ্টা ওয়াহেদ আলী মাষ্টার, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ও অ্যাসোশিয়েশনের উপদেষ্টা মতিউর রহমান, ইমাম আযম একাডেমির পরিচালক ও কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি কাওসার হোসেন, সাপাহার ক্যাডেট একাডেমি ও কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাপ খন্দকার, নিউক্লিয়াস ক্যাডেট একাডেমি ও অ্যাসোসিয়েশনের সাংগঠনিক মিলন হোসেন, সিরাজ নিউ আইডিয়াল একাডেমির সিরাজুল ইসলাম, দিঘীরহাট ক্যাডেট একাডেমির ফিরোজ কবির, ইকরা ইন্টরন্যাশনাল স্কুলের ফিরোজ প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার মানোন্নয়নের লক্ষে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ইউএনও আব্দুল্যাহ আল মামুন (নয়ন)

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Ads by coinserom