রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি কর্ণফুলীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার আরেক শিশু শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে বিপ্লব: স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য নাগরপুরে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ; মামলা দায়ের সাপাহার সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ! শক্ত অবস্থানে বিজিবি সাপাহারে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া মাহফিল

কুকুর বাঁচাতে ভাল্লুকের সঙ্গে কিশোরীর লড়াই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুন, ২০২১
  • ২৮০ সময় দেখুন
কুকুর বাঁচাতে ভাল্লুকের সঙ্গে কিশোরীর লড়াই


বিচিত্রা ডেস্ক

হেইলি মরিনিকো নামের এক মার্কিন কিশোরী লস এঞ্জেলেস শহরের বাইরে এক বাগান বাড়িতে থাকে। অন্যান্য দিনের মতো সোমবার (৩১ মে) সে নিজের বাগানে কাজ করছিল। হঠাৎ তাদের পারিবারিক পোষা কুকুর ভ্যালেন্টিনার চিৎকার শুনতে পায়।

কুকুরের চিৎকার অনুসরণ করে বাড়ির পেছনের উঠানে যায় হেইলি। গিয়ে তো তার চক্ষু চড়ক গাছ। দেখেন বাড়ির সীমানা প্রাচীরে একটা ভাল্লুক বসে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের কুকুর ভ্যালেন্টিনো আর তার বাচ্চাদের দিকে।

মুহুর্তেই হেইলির ভেতরে কী যেন খেলে যায়, সে কুকুর আর তার বাচ্চাগুলোকে নিরাপদে সরিয়ে নিতে সীমানা প্রাচীরের দিকে দৌড়ে যায় এবং ভাল্লুকটিকে দুই হাতে ওপরে তুলে প্রাচীর থেকে বাড়ির বাইরে ছুড়ে মারে।

নজরদারি ক্যামেরা থেকে ওই ঘটনার ফুটেজ মুহুর্তেই ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়। সঙ্গেসঙ্গে বিভিন্ন নিউজ আউটলেট থেকে হেইলির সাক্ষাৎকার চাওয়া শুরু হয়।

কিন্তু, কিছুটা অন্তর্মুখী স্বভাবের হেইলি কাউকে সাক্ষাৎকার না দিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই ঘটনার একটি ছবি পোস্ট করে বলে, ভাল্লুকের সঙ্গে লড়াই করা নিরাপদ নয়। তার সঙ্গে যেমনটা হয়েছে, ফলাফল সব সময় যে এমনই হবে তার কোনো গ্যারান্টি নেই।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom