শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

কুবির ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ফলাফল রাত ১২টায়; পাসের হার ৩৪.০৫% ও ৬৯.৭৫%

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১১৬ সময় দেখুন
কুবির ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ফলাফল রাত ১২টায়; পাসের হার ৩৪.০৫% ও ৬৯.৭৫%

  • কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ফলাফল আজ (২২ এপ্রিল) রাত ১২টায় ওয়েবসাইটে প্রকাশিত হবে। ‘এ’ ইউনিটে পাসের হার ৩৪.০৫% এবং জিপিএ ছাড়া সর্বোচ্চ নম্বর ৭৭। পাশাপাশি, ‘সি ইউনিটে পাসের হার ৬৯.৭৫% এবং জিপিএ ছাড়া সর্বোচ্চ নম্বর ৮৮।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ”এ’ এবং ‘সি’ ইউনিটের রেজাল্ট আজ রাত ১২ টার পর অর্থাৎ, আগামীকাল প্রকাশিত হবে। পরিক্ষার্থীরা নিজ প্রোফাইলে লগ-ইন করে রেজাল্ট দেখতে পারবেন।’

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল (শনিবার) ‘সি’ ইউনিটে ১২টি কেন্দ্র ৭ হাজার ৬৪৬জন পরিক্ষার্থী এবং ‘এ’ ইউনিটে ৩০ টি কেন্দ্রে ২১ হাজার ৯৯৯জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর