শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কুবি লেখক ফোরামের নবীন বরণ ও ইফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭৭ সময় দেখুন
কুবি লেখক ফোরামের নবীন বরণ ও ইফতার


কুবি: বাংলাদেশ তরুণ লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীন বরণ, লেখালেখিতে বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০৮ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সম বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও কুবি শাখার সাবেক সভাপতি মোহাম্মদ রাজীব , কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ছাকিব মো. নাজমুল হক, কেন্দ্রীয় সম্পাদকীয় পর্ষদ সদস্য নাদিয়া আফরোজ সহ তরুণ লেখক ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় নবীন লেখকদের লেখালেখির মৌলিক ধারণা প্রদান এবং তাদের সৃজনশীল চর্চায় উৎসাহিত করতে দিকনির্দেশনা প্রদান করেন আলোচকরা।

তরুণ কলাম লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা’র সভাপতি আল মাসুম হোসেন বলেন, ‘নবীন বরণ, লেখালেখিতে বুনিয়াদি প্রশিক্ষণ, কর্মশালা ও ইফতার অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের জন্য আনন্দের। লেখালেখি একটি জাতির চিন্তা ও পরিবর্তনের শক্তি। সেই শক্তিকে বিকশিত করতেই আমাদের এই আয়োজন।’

উল্লেখ্য, কর্মশালা শেষে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর