বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ

কুবি শিক্ষার্থীদের তৈরি রোবট দিয়ে করোনার স্যাম্পল সংগ্রহ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩৬৫ সময় দেখুন
কুবি শিক্ষার্থীদের তৈরি রোবট দিয়ে করোনার স্যাম্পল সংগ্রহ


কুমিল্লা বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র সঞ্জিত মণ্ডলের নেতৃত্বে ‘ব্লুবেরি’ নামক মানবাকৃতির একটি রোবট তৈরি করেছে টিম ‘কোয়ান্টা রোবটিক্স’। মানুষের মতো আচরণ, প্রশ্নের উত্তর ও আগুন লাগার ব্যাপারে অবগত করাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যাবে রোবটটিকে। এছাড়াও আরেকটু উন্নত করা গেলে এই রোবট দিয়েই করোনার স্যাম্পল কালেক্ট করা যেতে পারে বলে জানান সঞ্জিত মণ্ডল।

এ প্রজেক্টে ১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার)। রোবটটি তৈরি করতে প্রায় সাড়ে ৩ মাসের মতো সময় লেগেছে। সঞ্জিত মণ্ডল ছাড়া এ দলের বাকি সদস্যরা হলেন- আইসিটি বিভাগের জুয়েল দেবনাথ ও সিএসই বিভাগের মিষ্টু পাল।

কুবি শিক্ষার্থীদের তৈরি রোবট দিয়ে করোনার স্যাম্পল সংগ্রহ

তাদের সাথে কথা বলে জানা যায়, মানুষের মতো আচরণ করা, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, বাসায় গ্যাস লিকেজ অথবা আগুন লাগার ব্যাপারে অবগত করা কিংবা আরেকটু উন্নত করা গেলে করোনার স্যাম্পল কালেক্ট করাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যেতে পারে রোবটটিকে। এছাড়াও প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে বাচ্চাদের বিনোদন দিতে এবং যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে নতুন কিছু শেখানোর কাজেও ব্যবহার করা যাবে এটিকে।

এ রোবটটিতে ব্যবহার করা হয়েছে রাসবেরি পাই মাইক্রো প্রসেসর ও আর্দুইনো মেগা মাইক্রোকন্ট্রোলার।

রোবটটির ব্যাপারে সঞ্জিত মণ্ডল বলেন, বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টের প্রাক্তণ ছাত্র আবু মুসা আসারী ভাইয়ের সহযোগিতা পেয়েছি কাজটি করার সময়। দেশের সকল স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীদের রোবট তৈরিতে আকৃষ্ট করার একটি ক্ষুদ্র প্রচেষ্টা এটি। ভবিষ্যতে এ রোবটটিকে আরও উন্নত করা সম্ভব। চাইলে প্রায় প্রত্যেক দিনই আপডেট করা যাবে। সামনে আরও নতুন অনেক কাজ করার ইচ্ছা আছে রোবট নিয়ে।

প্রসঙ্গত, সঞ্জিত মণ্ডলের নেতৃত্বে ২০১৯ সালে দেশের চতুর্থ মানবাকৃতির রোবট ‘রোবট সিনা’ তৈরি করা হয়েছিল। দুই মাসে রোবট সিনা তৈরিতে ব্যয় হয়েছিল আটত্রিশ হাজার টাকা।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর