রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

কুমিল্লায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৬৩ সময় দেখুন
কুমিল্লায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ


কুমিল্লা: কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ড. একেএম জাহাঙ্গীরের নেতৃত্বে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচার পত্র বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মনোহরগঞ্জ উপজেলার ঝলম এলাকায় শনিবার (২৫ অক্টোবর) সকালে এই কর্মসূচি পালন করা হয়। এতে তিনি বলেন, বিনপির প্রতিষ্ঠাতা বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তাদের পথ ধরে উন্নত বাংলাদেশ গঠন করতে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ।

তিনি আরও বলেন, তার ভাই এটিএম আলমগীর শিল্প ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও দুবারের সংসদ সদস্য ছিলেন। তিনি নিজে সরকারের সাবেক সচিব ছিলেন। কিন্তু পতিত সরকার তাকে কাজ করার সুযোগ দেয়নি। তিনি তার স্বপ্ন পূরণ ও তার ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান।

তিনি বলেন, প্রশাসনের শীর্ষ পর্যায়ে তার কাজ করার অভিজ্ঞতা আছে। তাই স্থানীয় পর্যায়ে এলাকার উন্নয়নে প্রশাসনের সাথে কাজ করার তার ভালো সুযোগ রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর