শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্দ্যোগে মে দিবস উৎযাপন ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড হিদায়াতের নূরানি কাফেলা পতেঙ্গায় ৭০ লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

কুষ্টিয়ায় বাজার মনিটরিংয়ে এমপি আমির হামজা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৮ সময় দেখুন
কুষ্টিয়ায় বাজার মনিটরিংয়ে এমপি আমির হামজা


কুষ্টিয়া: দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিশ্চিতে পৌর বাজার মনিটরিং করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমির হামজা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি পৌর বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং চাল, ডাল, তেল, সবজি ও মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাজার পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত শোনেন।

পরিদর্শনের সময় মুফতি আমির হামজা ব্যবসায়ীদের প্রতি পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের আহ্বান জানান। পাশাপাশি অতিরিক্ত মুনাফা না করার বিষয়ে সতর্ক করে দিয়ে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির অনুরোধ করেন।

এ সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনিক তদারকির পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom