সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

কুষ্টিয়া-৪ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির একাংশের মশাল মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ সময় দেখুন
কুষ্টিয়া-৪ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির একাংশের মশাল মিছিল


কুষ্টিয়া: কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে দলের একাংশের নেতাকর্মীরা।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর কাজীপাড়া মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়।

স্লোগানের সঙ্গে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হলবাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে মেহেদী রুমীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সুখে-দুঃখে দলের পাশে থাকা এবং কুমারখালীতে সংগঠনকে সুসংগঠিত রাখা আনছার প্রামাণিককে মনোনয়ন না দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা ক্ষুব্ধ ও হতাশ।

বক্তারা আরও বলেন, ‘এই আসনে ধানের শীষকে বিজয়ী করতে হলে মনোনয়ন পরিবর্তন করতেই হবে। নাহলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর