বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কুয়াকাটায় গৃহবধূর মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩০৪ সময় দেখুন
কুয়াকাটায় গৃহবধূর মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি::

পটুয়াখালীর কুয়াকাটায় বুশরা (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।রবিবার (১৭ অক্টোবর) সকালে এ বিষয়ে নিশ্চিত করেন মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মনোয়ার হোসেন।সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বুশরা উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামের আ. সোবহান শরীফের মেয়ে এবং কুয়াকাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড খাজুরা এলাকার ইয়াকুব খন্দকারের স্ত্রী।

মৃতের চাচা মোস্তাফিজুর রহমান বলেন, ২০১৮ সালের শেষের দিকে বুশরার বিয়ে হয়। এরপর থেকেই তার সঙ্গে স্বামী ইয়াকুবের প্রায়ই ঝগড়া হতো। প্রায় সময়ই তাকে মারধর করতো। শনিবার বিকেলে আমার ভাই বুশরাকে বাড়িতে আনার জন্য নিতে গেলে জামাই মেয়েকে না দিয়ে উল্টো গালাগালি করে শ্বশুরকে তাড়িয়ে দেয়। পরে সন্ধ্যার পরে ইয়াকুব ফোন করে আমাকে জানায়, আপনার ভাতিজিকে আমি রাগ হয়ে লাঠি কয়টা দিয়ে বাড়ি দিছি তাতেই ও গলার দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

বুশরার শাশুড়ি বলেন, আমি অজু করে বাইরে গিয়েছিলাম। এসে দেখি ঘরের দরজা জানালা সব বন্ধ। পরে আমার নাতি সুমাইয়ার সহায়তায় জানালার গ্রিল ভেঙে দেখি বুশরা ঘরের আড়ার সাঙ্গে ঝুলে আছে। পরে রশি কেটে দিয়ে নিচে নামিয়ে লোকজন ডাক দেই।

কুয়াকাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিব শরীফ জাগো নিউজকে বলেন, আমি খবর পেয়ে এসে দেখি মরদেহ মাটিতে পড়ে আছে। খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ইয়াকুবকে পুলিশের হেফাজতে রেখেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর