রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

কেউ চেয়ারম্যান-মেম্বার হতে চায় না, সবাই এমপি হতে চায়: শামা ওবায়েদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৬০ সময় দেখুন
কেউ চেয়ারম্যান-মেম্বার হতে চায় না, সবাই এমপি হতে চায়: শামা ওবায়েদ


ঢাকা: সংসদ সদস্যদের হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ায় দেশের রাজনৈতিক কাঠামোতে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

তিনি বলেন, ‘‘আপনি এমপিদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেন, কেউ আর এমপি হতে চাইবে না। এখন রাস্তায় বের হলে শুধু দেখবেন ‘আমি এমপি হতে চাই’ লেখা পোস্টার। পাঁচ-ছয়টা ছবি দিয়ে সবাই এমপি হতে চায়। কেউ উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান বা মেম্বার হতে চায় না।’’

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে?’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, ‘১৭ বছর ধরে যারা বিনা ভোটে সংসদে গেছেন, তারা মনে করেন তাদের যা ইচ্ছা, তা করার অধিকার আছে। সংসদ সদস্যরা কেন গাড়ি আনবেন, কেন তাদের কথায় প্রশাসন চলবে এসব প্রশ্ন এখন তোলা দরকার। সংসদ সদস্যের সীমিত ও নির্ধারিত ক্ষমতা থাকা উচিত।‘

উচ্চকক্ষ প্রস্তাব নিয়ে তিনি বলেন, ‘আমরা চেয়েছি শিক্ষাবিদ, সাংবাদিক, সিভিল সোসাইটির প্রতিনিধিরা উচ্চকক্ষে আসুন। তবে সিভিল সোসাইটির মাঝেও মতাদর্শগত বিভাজন রয়েছে। উচ্চকক্ষে এমন প্রতিনিধিত্ব প্রয়োজন, যারা দেশের স্বার্থে স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করবেন। তরুণদের কণ্ঠস্বরও সেখানে পৌঁছানো উচিত, তবে তা হওয়া উচিত অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বমূলক আলোচনার মাধ্যমে।’

তিনি বলেন, ‘বিএনপি যখন স্বৈরাচারবিরোধী আন্দোলনের অংশ ছিল, তখনই আমরা ২৭ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। তার ৬ নম্বর পয়েন্টেই ছিল উচ্চকক্ষ গঠনের প্রস্তাব। এতে আমাদের উদ্দেশ্য ছিল সংসদকে আরও দায়বদ্ধ করা এবং একটি কার্যকর চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থা গড়ে তোলা।’

তিনি আরও বলেন, ‘একজন সংসদ সদস্য যেন নিজের দলের বিরুদ্ধেও স্বাধীনভাবে সংসদে কথা বলতে পারেন, সেই বিষয়টি আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করেছি। কার্যকর সংসদ না থাকার কারণে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে।’

সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির ফেলো অধ্যাপক রওনক জাহান। উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্স, নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক আব্দুল আলীমসহ অনেকে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর