সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

কেউ মেসেজ পাঠিয়ে টুক করে ডিলিট করে দিল? deleted মেসেজ দেখার কায়দা শিখে নিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
কেউ মেসেজ পাঠিয়ে টুক করে ডিলিট করে দিল? deleted মেসেজ দেখার কায়দা শিখে নিন


নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপে কারও মেসেজ এসেছিল, মেসেজটি খুলতে না খুলতেই ডিলিট! অনেকবার জিজ্ঞাসা করেও ডিলিটেড মেসেজ-এর কনটেন্ট সম্পর্কে জানতে পারেননি! এদিকে কৌতুহল দূর হচ্ছে না!

অনেকেই জানেন না, ডিলিটেড মেসেজ চাইলেই দেখা যায়। কীভাবে সেটা আজ আমরা আপনাদের বলব।

আরও পড়ুন- AC কিনলেই বাড়িতে আসে এই রোগ! গরম থেকে বাঁচতে গিয়ে শরীরের বারোটা বেজে যায়!

মুছে ফেলা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখার জন্য সবচেয়ে সহজ বিকল্প হল থার্ড পার্টি অ্যাপের সাহায্য নেওয়া। এর জন্য আপনি গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপ ডিলিটেড মেসেজ-এর মতো কিওয়ার্ড লিখে অ্য়াপ খুঁজতে পারেন। ভাল রেটিং বা বেশি ডাউনলোড হওয়া কোনও অ্যাপ আপনার ফোনে ইনস্টল করতে পারেন।

এই অ্যাপগুলি দাবি করে যে তারা আপনাকে ডিলিটেড মেসেজ দেখাবে। মুছে ফেলা ফটো এবং ভিডিওগুলিও আপনাকে দেখানো হবে। এর পাশাপাশি, অ্যাপগুলিকে নিরাপদ বলে দাবি করা হয়।

এই অ্যাপগুলির বেশিরভাগই আপনার ফোনে আসা নোটিফিকেশন-এর অ্যাক্সেস নেয়। এই অ্যাপগুলির দাবি যে আপনার ফোনে আসা নোটিফিকেশন পড়ার পরে তারা সেখান থেকে মেসেজ সেভ করে। যাতে পরে যখন আপনার প্রয়োজন হয়, আপনি তাদের কাছে গিয়ে আপনার মেসেজ দেখতে পারেন।

মানে একটি অ্যাপ নোটিফিকেশন থেকে আপনার সমস্ত মেসেজ পড়ছে, সেগুলি সেভ করছে। সেই অ্যাপটি কোথায় এবং কীভাবে আপনার মেসেজ ব্যবহার করতে পারে তা অনুমান করা আপনার পক্ষে কঠিন৷ এমনকী হোয়াটসঅ্যাপেও আপনার মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপশনের অধীনে নিরাপদ। তবে অন্য কোনও অ্যাপ যদি সেগুলি পড়ে, তবে সেই মেসেজ নিরাপদ নয়৷

আরও পড়ুন- গরমে ফোনের চার্জ দ্রুত কমছে! সস্তায় সেরা পাওয়ার ব‍্যাঙ্ক কোনগুলি জেনে নিন

দুটি উপায় আছে। একটি হল পুরানো চ্যাট ব্যাকআপ বের করার উপায়। কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপের জন্য তিনটি বিকল্প দেয়। দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক। সাধারণত একটি বার্তা পাঠানোর পরে প্রেরক কয়েক মিনিটের মধ্যে সেটি মুছে ফেলে, তা হলে আপনার চ্যাট ব্যাকআপে সেটি সংরক্ষিত হওয়ার সম্ভাবনা খুব কম।

আরেকটি উপায় হল নোটিফিকেশন হিস্ট্রি দেখা। এই ফিচার শুধুমাত্র Android 11 এবং তার পরবর্তী আপডেটগুলিতে উপলব্ধ। এটি সক্রিয় করার প্রক্রিয়া-

আপনার ফোনের সেটিংসে যান।নোটিফিকেশনে যান।More Settings-এ ক্লিক করুন।নোটিফিকেশন হিসট্রিতে যান।অন করুন।

একবার এটি সক্রিয় হয়ে গেলে আপনি যখন উপরের প্রক্রিয়াটির মাধ্যমে গত ২৪ ঘন্টার মধ্যে ফোনে প্রাপ্ত সমস্ত নোটিফিকেশন দেখতে পাবেন। এতে ডিলিট করা মেসেজগুলোও দেখা যাবে।

নোটিফিকেশনে ফটো বা ভিডিও বা অডিও মেসেজ দেখতে পারবেন না। তবে ডিলিট করা মেসেজটি যদি টেক্সট মেসেজ হয়, তাহলে সেটি দেখা যাবে।

Published by:Suman Majumder

First published:

Tags: Whatsapp



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর