বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কেনিয়ায় ট্যাংকার বিস্ফোরণে ১৩ মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৩৬ সময় দেখুন
কেনিয়ায় ট্যাংকার বিস্ফোরণে ১৩ মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে ৩১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমের কিসুমু-বুসিয়া জেলার সংযোগ সড়কে একটি পেট্রোলবোঝাই ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। খবর বিবিসি।

স্থানীয় সময় রোববার (১৮ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুধ ভর্তি একটি লরি উগান্ডা সীমান্তের কাছে বুসিয়া থেকে কিসুমুতে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পেট্রোল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ হয়য়। এতে পেট্রোল ট্যাংকারটি উল্টে গেলে আগুন ধরে যায়।

এদিকে, গুরুতরভাবে পুড়ে আহত ১১ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সিয়া কাউন্টির স্থানীয় পুলিশ প্রধান চার্লস বলেন, ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। অপর একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রসঙ্গত, কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রতি বছর প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয় বলে সরকারি সূত্র জানিয়েছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর