শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
Nihal Sarin, Koneru Humpy clinch individual gold medals at European Chess Club Cup 2026 | Chess News Diljit Dosanjh’s Delhi Concert Gets Police Nod; Kalki 2898 AD Sequel Makers Drop First Look Video | Bollywood News সাজেকে পর্যটকদের জীবন রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসায় পার্বত্য নাগরিক অধিকার পরিষদ বিতর্কিত বক্তব্যের জন্য হুইপ নিজানের দুঃখপ্রকাশ সিএমপি’র চকবাজার থানার অভিযানে আলোচিত ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম হামলাকারী মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু গ্রেফতার হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ৭টি জাহাজে আগুন তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ সহপাঠীদের কাঁদিয়ে না ফেরার দেশে রাবির সেই চেসি ত্রিপুরা

কেরানীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা আহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৪২৯ সময় দেখুন
কেরানীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা আহত


ঢাকা: জেলার কেরানীগঞ্জ উপজেলায় হাসান মোল্লা নামে এক বিএনপি নেতা দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢালিকান্দি এলাকায় তার নিজ বাড়ির পাশেই ঘটনাটি ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, তার ভাই রাতে জগন্নাথপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে নির্বাচনি কাজ শেষে একই এলাকায় ওয়াজ মাহফিলে যায়। সেখান থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছামাত্র দু’জন দুর্বৃত্ত একটি মোটরসাইকেল যোগে এসে তাকে গুলি করে দ্রুত গতিতে পালিয়ে যায়। গুলিটি তার পেটের ডান পাশে লাগে। এর পর তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কে বা কারা গুলি করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাত সাড়ে ১০টার দিকে হাসান মোল্লা নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। তার পেটের ডান পাশে গুলি লেগেছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর