বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কেশবপুরের দরিদ্র ইমার মেডিকেলে ভর্তির জন্য ইউএনও দিলেন ৩০ হাজার টাকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৬৩ সময় দেখুন
কেশবপুরের দরিদ্র ইমার মেডিকেলে ভর্তির জন্য ইউএনও দিলেন ৩০ হাজার টাকা


জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) প্রতিনিধি ::

যশোরের কেশবপুরের হত দরিদ্র পরিবারের সন্তান ইমামা ইসলাম ইমার মেডিকেলে ভর্তি ও আনুসঙ্গিক খরচ বাবদ ৩০ হাজার টাকা প্রদান করেছেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা পরিষদ সভাকক্ষে সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে ইমামা ইসলাম ইমার হাতে ঐ টাকার চেক তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিসুর রহমান, সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান জি এম গোলাম মোস্তফা বাবু, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, কেশবপুর পৌরসভার বায়সা গ্রামের দোকান শ্রমিক হত দরিদ্র রফিকুল ইসলাম মায়ার কন্যা ইমামা ইসলাম ইমা এবছর রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও অর্থের অভাবে তার মেডিকেলে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল।

এ বিষয় জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার তাকে মেডিকেলে ভর্তি ও আনুসঙ্গিক খরচ বাবদ ৩০ হাজার টাকা প্রদান করেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর